আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া

প্রকাশ:
Print news

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) বাছাইপর্বের গত মঙ্গলবার রাতের ম্যাচগুলোতে বড় ধরনের অঘটনের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। অন্যতম ফেভারিট ঘানা ও নাইজেরিয়া তাদের ম্যাচে পরাজয় বরণ করেছে। এর বিপরীতে, বুরুন্ডির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়াতে সক্ষম হয়েছে আলজেরিয়া। বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে নিজেদের ঘরের মাঠে হেরে গেছে রুয়ান্ডার কাছে। তবে মিশর, মরক্কো ও সেনেগাল তাদের অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিতে সফল হয়েছে। এছাড়া বেনিন, কমোরোস, গ্যাবন, আইভরি কোস্ট, মালি, মোজাম্বিক, উগান্ডা ও জাম্বিয়া নিজেদের মাঠে জয় পেয়েছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা বত্রিশে জায়গা করে নেওয়া ঘানা ঘরের মাঠে গাম্বিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে মাঠ ছাড়ে। প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যে আর্নেস্ট নুয়ামাহ ও ফেলিক্স আফেনা গিয়ানের গোলে ২-০ তে এগিয়ে যায় ব্ল্যাক স্টারসরা। তবে ৩০ লাখের কম জনসংখ্যার গাম্বিয়া দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মোহাম্মদ বাদামোসির পেনাল্টি গোলের পর ওমর কলি ও বদলি খেলোয়াড় এব্রিমা কলি জোড়া গোল করে গাম্বিয়াকে জয় এনে দেন। কোচ কার্লোস কেইরোজের জন্য এই হার বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে আইভরি কোস্টের কাছে হেরে ঘানা তাদের গ্রুপ ‘সি’ মিশন শুরু করেছিল। একই গ্রুপে কভেন্ট্রি সিটির ইয়ান বোহোর অভিষেক দিনে আইভরি কোস্ট ২-০ গোলে সোমালিয়ার বিপক্ষে জয় পেয়েছে। শেষ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করেন বোহো, যোগ করা সময়ে ব্যবধান বাড়ান বাজুমানা তুরে। ২০২৬ ফুটবল বিশ্বকাপে সেরা বত্রিশে জায়গা করে নেয়া আফ্রিকার ১০ দেশের একটি ঘানা। পরে ৩০ লাখেরও কম জনসংখ্যার দেশ গাম্বিয়া দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়।

নাইজেরিয়াও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আফকনের গত আসরের সেমিফাইনালিস্ট সুপার ঈগলরা গিনি-বিসাউয়ের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। ম্যাচে প্রথমার্ধে ফ্রাঙ্কুলিনো জু ও ৬৬ মিনিটে অধিনায়ক মামা বালদে গোল করেন। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন আলভারো জালো। আলজেরিয়া অবশ্য বুজুম্বুরায় বুরুন্ডির মাঠে ম্যাচের ১২ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়লেও মোহাম্মদ বেলুমি ও আদিল বুলবিনার গোলে ড্র নিশ্চিত করেছে।

গ্রুপ ‘কে’-তে টানা দুই ম্যাচ হারল কেপ ভার্দে। নিজেদের মাঠে রুয়ান্ডা ২-১ গোলে জয় পেয়েছে, জয়সূচক গোলটি করেন এলি ইরাদুকুন্দা। একই গ্রুপে মালির কাছে ১-০ ব্যবধানে হেরেছে লাইবেরিয়া। সালাহবিহীন মিশর দক্ষিণ সুদানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে। জোড়া গোল করেন ওমর মারমুশ, একটি করে গোল করেন মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল ও কিশোর হামজা আবদেলকরিম। মরক্কো লেসোথোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে উঠেছে; গোলদাতা ব্রাহিম দিয়াজ ও আজেদিন ওনাহি। মৌরিতানিয়ার বিপক্ষে জোড়া গোল করে বেনিনকে ২-১ গোলে জেতান রোদলফো আলোকো।

নতুন কোচ প্যাট্রিক ভিয়েরার অধীনে প্রথম জয় পেয়েছে সেনেগাল, ইথিওপিয়ার বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন ইব্রাহিম বায়ে। মোজাম্বিক ৪-১ গোলে সুদানকে হারিয়ে গোল ব্যবধানে গ্রুপ ‘জে’-এর শীর্ষে উঠে এসেছে। ক্যামেরুন ও কঙ্গোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এছাড়া কমোরোস ১-০ গোলে নামিবিয়াকে, জাম্বিয়া ২-০ গোলে টোগোকে এবং বেনিন ২-১ গোলে মৌরিতানিয়াকে হারিয়েছে। উগান্ডা তাদের অভিষেক গোলদাতা আর্নল্ড ভুলার কল্যাণে লিবিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে। টোগোকে ২-০ গোলে হারায় ২০১২ সালের আফ্রিকান চ্যাম্পিয়ন জাম্বিয়া।

শেয়ার করুন
শিরোনাম :
তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক তিনদিন আটকে থাকার পর দেশে ফিরলেন টেবিল টেনিস খেলোয়াড়রা দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের দায়ে চারজন কারাদণ্ডপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুধ চায়ের নেশায় কাবু অভিনেত্রী প্রভা পবন ঝাউয়ের বিবর্তন ও টিকে থাকার গল্প মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ স্ত্রী বিয়োগের শোক সামলাতে না পেরে হাসপাতালে মাহাথির মোহাম্মদ যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি গ্রিসের কাছে হেরে ইতিহাস গড়ার সাক্ষী জার্মানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে ২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক তিনদিন আটকে থাকার পর দেশে ফিরলেন টেবিল টেনিস খেলোয়াড়রা দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের দায়ে চারজন কারাদণ্ডপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুধ চায়ের নেশায় কাবু অভিনেত্রী প্রভা পবন ঝাউয়ের বিবর্তন ও টিকে থাকার গল্প মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ স্ত্রী বিয়োগের শোক সামলাতে না পেরে হাসপাতালে মাহাথির মোহাম্মদ যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি গ্রিসের কাছে হেরে ইতিহাস গড়ার সাক্ষী জার্মানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে ২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি