আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

প্রকাশ:
Print news

চট্টগ্রামের আনোয়ারায় সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে সংগঠনটির শতাধিক কর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মিছিলটি উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে নিষিদ্ধ সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তবে মিছিলটি ঠিক কখন সংঘটিত হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ।

এর আগে গত ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে একই সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছিল। ওই ঘটনায় পরদিন আনোয়ারা থানায় নাশকতার অভিযোগে ৪৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের মিছিলের কোনো খবর আমরা পাইনি। তবে ভিডিওটি পর্যালোচনা করে দেখা হচ্ছে, এটি ঠিক কখন বা কোন সময়ের ঘটনা।’

শেয়ার করুন
শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয়