
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা পুরোপুরি বন্ধ করা হবে। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 'কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর' শীর্ষক ছায়া সংসদে তিনি এই হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তার অভিযোগ, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের সরাসরি মদদ রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, কিশোররা অস্ত্রের বদলে বই-খাতা হাতে স্কুলে যাবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের মতো আধুনিক প্রযুক্তিতে নিজেদের যুক্ত করবে। বর্তমানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের অনেকেই আগের শাসনামলেও একই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষা কিংবা ইউটিউব ও ফেসবুক ব্যবহার করে কোনো ধরনের অপপ্রচার বরদাশত করা হবে না। তাদের চিহ্নিত করে বের করার চেষ্টা চলছে। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদেরও নিয়ন্ত্রণে আনা হবে।
সরকারের কঠোর অবস্থানের বার্তা দিয়ে তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না এবং নিজের ঘর থেকেই এই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। সরকার কোনো 'হেলমেট' বা 'হাতুড়ি বাহিনী' দেখতে চায় না বলেও তিনি স্পষ্ট করেন। তবে দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক দায় নিয়ে আলোচনা ওঠার পর তার পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিরা ক্ষমতার পালাবদলের সঙ্গে খোলস পাল্টে ফেলে। আগের শাসনামলে যারা রাজনৈতিক ছত্রছায়ায় ছিল, তাদের অনেকে এখন নতুন পরিচয় ব্যবহার করছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার পরিচালনার দায়িত্ব পালন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, কোনো ঘটনা ঘটলেই দায় চাপানোর 'ব্লেম গেম' বন্ধ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি কিশোর গ্যাং রোধে সামাজিক আন্দোলনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সরকারি ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি দায় চাপানোর রাজনীতি থেকেও সবাইকে বেরিয়ে আসতে হবে।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিচারক প্যানেলের সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিচারক হিসেবে অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০