অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

প্রকাশ:
Print news

ইতিহাস! প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় তুলে নিলো বাংলাদেশ। ডারউইনে ইতিহাস গড়তে বাংলাদেশ লক্ষ্য পায় ৫৭ রানের। অজিদের দেয়া স্রেফ ৫৭ রানের এই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেললো টাইগাররা। অল্প রান তাড়ায় শুরুতেই রানের খাতা না খুলে ফিরে যান তানজিদ হাসান তামিম। তবে মুমিনুল হক ও সাদমান ইসলামের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কা কখনোই টেস্টে জয়ের মুখ দেখেনি, পাকিস্তান সবশেষ জিতেছিল ১৯৯৫ সালে।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ইতি টানেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সফরকারী স্পিনার হিসেবে ৫ উইকেট তুলে নেন এ টাইগার ক্রিকেটার। স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়। এই ইনিংসে ৩ উইকেট নেন হাসান মাহমুদ, যিনি আগের ইনিংসেও ৬ উইকেট নিয়েছিলেন। এর আগে ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার হয়ে ১০৪ রানের একটি দারুণ সেঞ্চুরি উপহার দেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ থামে ৪২৬ রানে, লিড পায় ২২৮ রানের। দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম (১০১)। ৮৪ রান আসে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে। এছাড়া ৬৫ ও ৪৯ রান করেন যথাক্রমে মিরাজ ও মুমিনুল। অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন জশ হ্যাজেলউড।

নিজেদের প্রথম ইনিংসে হাসান মাহমুদের তোপে একে একে সাজঘরে ফিরে যান স্বাগতিক দলের ব্যাটাররা। ৬ উইকেট তুলে নেন এ টাইগার পেসার। এছাড়া ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ, তবে আর কেউ ২৫ রানও করতে পারেননি। দুই ইনিংসে মোট ৯ উইকেট নেয়া হাসান মাহমুদ ম্যাচসেরা নির্বাচিত হন।

শেয়ার করুন
শিরোনাম :
টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান