অফিসে অনুপস্থিতি ও তালাবদ্ধ রাখার দায়ে রাজাপুরের ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশ:
Print news

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সকালে। ওইদিন সকাল ৯টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখেন যে, শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। উপ-সহকারী কর্মকর্তাসহ অফিসের কোনো কর্মচারীই তখন সেখানে উপস্থিত ছিলেন না। পরে সকাল সাড়ে ৯টার দিকে অফিসের একজন দপ্তরি এসে তালা খুলে দেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের অভিযোগ, অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মস্থলে আসেন না।

এই অনিয়মের বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, কাউকে পূর্ব ঘোষণা না দিয়েই তিনি পরিদর্শনে গিয়েছিলেন। অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন না করা এবং কর্মসময়ে অনুপস্থিত থাকা চরম অবহেলার বহিঃপ্রকাশ। তিনি একে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে বলেন, সরকারি অফিসে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং গোপনীয়তা বজায় রাখা হবে। এতে সরকারি সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ ভোগান্তি ছাড়াই সেবা পাবেন।

এদিকে, উপ-সহকারী কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি ওই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকেও কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের একান্ত সচিব তালুকদার মো. ইনতেজার জানান, উপ-সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশসহ ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হলে মঙ্গলবার বিকেলেই তা কার্যকর করা হয়।

শেয়ার করুন
শিরোনাম :
দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা