যুব এশিয়া কাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। আগামী ১২ নভেম্বর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ১৪ নভেম্বর শিরোপানির্ধারণী ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় আল আমিরাতের দুটি ভিন্ন ভেন্যুতে সেমিফাইনালের লড়াই শুরু হবে। একটি ম্যাচে ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লড়বে পাকিস্তানের বিপক্ষে। অন্য ম্যাচে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার একই সময়ে (সকাল ১১টা) আল আমিরাতে পাশাপাশি দুই ভেন্যুতে মাঠে গড়াবে দুই সেমিফাইনাল।
গ্রুপপর্বে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আসরের শুরুতে আফগানিস্তানের কাছে ১১৩ রানে হেরেছিল তারা; ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে যায়। তবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ এবং মালয়েশিয়ার বিপক্ষে ২০৫ রানের বড় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা। এর আগে গ্রুপপর্বে বাংলাদেশ ৩ ম্যাচের দুটিতে জয় পায়। যদিও তাদের শুরুটা হয়েছিল আফগান যুবাদের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে।






