
৪৯তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৬৫১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে যোগদানের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর আলাদা দুটি প্রজ্ঞাপনে ৬১১ জন ও ৪০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এই পদগুলোতে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ৪৯তম (বিশেষ) বিসিএসে ৬৫১ জনকে ৯ম গ্রেডে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন আগেই জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সরকারের প্রজ্ঞাপনের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে শিক্ষকদের যোগদানের সময় ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিস্তারিত জানানো হয়েছে। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে। বেতন স্কেল: ৭১০০০ ও ১১৩০০০ টাকা। 62, 71000, 113000.
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখে উল্লিখিত ৬৫১ জন প্রার্থীকে সশরীরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানের নির্ধারিত স্থান হলো বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। একই সঙ্গে ১২ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, কোনো প্রার্থী নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে তিনি চাকরিতে আগ্রহী নন বলে গণ্য হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, চাকরিজীবীদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এছাড়া দুই বছর মেয়াদী শিক্ষানবিশকাল পূর্ণ করতে হবে, যা প্রয়োজনে আরও দুই বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। শিক্ষানবিশকালে সন্তোষজনক কর্মদক্ষতা দেখাতে ব্যর্থ হলে বা অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
যোগদানের সময় প্রত্যেক প্রার্থীকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড স্বাক্ষর করতে হবে। এই বন্ডের মাধ্যমে প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তিনি নিজে বা তার পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না। পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণের অংশ হিসেবে চাকরিতে যোগদানের পর তাদের নির্ধারিত কর্মক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০