জনপ্রিয় অভিনেতা বিজয়েন্দ্র কুমেরিয়া এবং তার স্ত্রী প্রীতি ভাটিয়ার দীর্ঘ ১৪ বছরের সংসার ভেঙে গেছে। ‘নাগিন ৪’ খ্যাত এই অভিনেতা জানিয়েছেন যে, গত বছর তাদের আইনিভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করায় এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি। তবে সময়ের সাথে সাথে সম্পর্কের এই পরিবর্তনের বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছেন বলে জানিয়েছেন অভিনেতা। বিজয়েন্দ্র কুমেরিয়া ও প্রীতির আনন্দঘন মুহূর্ত। সময়ের সঙ্গে সঙ্গে মনে হয়েছে—বিষয়টি নিয়ে অন্যরা নিজেদের মতো ধারণা করার আগেই পরিষ্কার করে দেওয়া উচিত। ”।
একটি সাক্ষাৎকারে বিজয়েন্দ্র জানান, বিচ্ছেদের এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। বেশ কিছু সময় ধরে তাদের মধ্যে মতপার্থক্য এবং মানিয়ে নেওয়ার সংকট তীব্র হচ্ছিল। সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ২০২২ সালে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ২০২৫ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা দীর্ঘসময় চেষ্টা করেছেন বলেও জানান তিনি। তাই যা ঘটেছে, তা মেনে নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় প্রয়োজন ছিল। সংসার ভাঙার কারণ খানিকটা ব্যাখ্যা করে বিজয়েন্দ্র বলেন, “এ ধরনের সিদ্ধান্ত রাতারাতি নেওয়া যায় না। এমন নয় যে, আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করিনি। কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো আর ঠিক হয়নি। সিদ্ধান্তটি দুজনের সম্মতিতেই নিয়েছিলাম।
দাম্পত্য জীবনের বিচ্ছেদের ক্ষেত্রে তাদের ১০ বছর বয়সী কন্যা কিমায়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছেন তারা। বিজয়েন্দ্রর মতে, একটি অসুখী পরিবেশে সন্তানের বেড়ে ওঠার চেয়ে বাবা-মায়ের কাছ থেকে আলাদাভাবে ভালোবাসা পাওয়া অনেক বেশি জরুরি। বর্তমানে তারা যৌথভাবেই মেয়ের দেখভাল করছেন। বাবা-মায়ের বিচ্ছেদ সত্ত্বেও সন্তানের জন্য তারা সেরাটাই নিশ্চিত করতে চান।
উল্লেখ্য যে, ২০১২ সালের জানুয়ারিতে বিজয়েন্দ্র ও প্রীতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর ২০১৬ সালের অক্টোবরে তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান কিমায়া। এত বছর একসঙ্গে কাটানোর পর এখন তারা জীবনের নতুন অধ্যায়ে আলাদা পথ বেছে নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০