
স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে বুধবার দ্রুতগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অন্তত ৮০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকাজ ও তদন্তের স্বার্থে মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে উরদা পৌর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে সরকারি একটি ট্রেনের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর আরেকটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। বর্তমানে দুর্ঘটনাস্থলে একাধিক দমকল বাহিনী, তিনটি হেলিকপ্টার ও দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদে পূর্বনির্ধারিত একটি সম্মেলন বাতিল করেছেন।
এছাড়াও তার দল রাজনৈতিক প্রচারণার সব কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। At least 30 people were killed when two high-speed trains collided in Spain, the second deadly accident in less than a year on the line connecting Madrid to the southern Andalusia region, regional authorities said https।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, রেললাইনের আশপাশে ট্রেনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং উদ্ধারকর্মীরা আতঙ্কিত যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ করছেন।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারি মুখপাত্র এস্তের পাদিয়া এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকাজ চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণাঞ্চলীয় আদামুজ গ্রামের কাছে একই ধরনের ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এক বছরের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০