
আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে আনার লক্ষ্য নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিচ্ছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে বিগত আট মাস ধরে সরকারিভাবে বিশেষ পরিকল্পনা ও কার্যক্রম চলমান রয়েছে। মানুষকে এই পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার অংশ হিসেবে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম।
রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপো অনুষ্ঠিত হবে। আয়োজনে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জ্বালানির বৈশ্বিক দাম বৃদ্ধি পেয়ে ৩২ ডলারে পৌঁছানোয় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎই বড় সমাধান বলে তিনি মত দেন। রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সৌরবিদ্যুতের দিকে যেতে হবে।
মন্ত্রী আরও জানান, জ্বালানি পরিস্থিতি থেকে উত্তরণে তিনি নিজেও অফ-গ্রিড বা সৌরবিদ্যুৎ ব্যবস্থায় অভ্যস্ত হয়েছেন এবং নিজের বাসভবনে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার বন্ধ রেখেছেন। উল্লেখ্য, এই সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০