
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হামলার দায় স্বীকার করেছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে আরামকোর স্থাপনা, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
এই হামলার জেরে দাম্মাম বিমানবন্দরে দুজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০