
দেশে কোনো যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে পুলিশ, বিজিবি, এসআরবি এবং আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়ারই অংশ। এই কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি সুপরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর স্থাপনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে।
নতুন এই সদর দপ্তরের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে ৩.৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। খিলগাঁওয়ের বর্তমান সদর দপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এই আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার এবং ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে, যা দেশের সর্ববৃহৎ ফোর্স। সদস্যদের আবাসন সংকট নিরসনে আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংকটে বাহিনীর অবদানের প্রশংসা করে তিনি তাদের দাবি-দাওয়া পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বর্তমানে খিলগাঁও থেকে পরিচালিত আনসার সদর দপ্তরের অপরিসর জায়গায় স্থান সংকুলান না হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করতে এখানে একটি আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপরাধ বা দায়িত্বে অবহেলার বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, দোষী প্রমাণিত হলে কেবল প্রত্যাহার নয়, বরং বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে দেশে কোনো অপশক্তিকে অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না।
ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নতির বিষয়ে মন্ত্রী জানান, অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরানোর কাজ চলছে। ট্রাফিক আইন লঙ্ঘনে এখন স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে একসাথে পুরো রাস্তা না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে জনদুর্ভোগ কমে আসে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০