
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন গরিবের দুবাই বালুরমাঠ এলাকায় মেঘনা নদীর তীর ধসে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার রাত আটটার দিকে নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পাঁচ বন্ধু মিলে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে থাকার সময় হঠাৎ তীরের বড় একটি অংশ ধসে পড়লে তাঁরা নদীতে পড়ে যান। এর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন স্রোতের টানে তলিয়ে যান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দল বুধবার রাতে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রাতে কিছু সময় তল্লাশি চালানোর পর আজ সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে, তবে দুপুর পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০