
ভুটানে হিমবাহ সৃষ্ট হ্রদ উপচে মো চু (সঙ্কোশ) নদীব্যবস্থায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এর জেরে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রয়োজনীয় সতর্কতা জারি করা হয়েছে।
একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, হিমবাহের হ্রদটি থেকে প্রায় ৭৪ লাখ ঘনমিটার পানি নদীতে নেমে এসেছে। পানির এই প্রকাণ্ড প্রবাহ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুনা-১ বাঁধ এলাকায় পৌঁছে যেতে পারে বলে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিস্থিতি বিচারে পশ্চিমবঙ্গের সঙ্কোশ নদীর নিম্ন অববাহিকার সব পর্যবেক্ষণকেন্দ্রকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পানি কমিশনের (সিডব্লিউসি) বারোবিশা, সঙ্কোশ এলআরপি, গোলকগঞ্জ ও বালাডোবা কেন্দ্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০