
কলকাতার যুবভারতী স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারত ও ব্রাজিল মুখোমুখি হচ্ছে। এই ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি শুরুর একাদশে বড় ধরনের রদবদল করেছেন। সর্বশেষ ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দলের একাদশ থেকে সাতটি পরিবর্তন এনে মাঠে নামছে সেলেসাওরা। দল থেকে বাদ পড়েছেন ব্রুনো গিমারেস, গ্যাব্রিয়েল মাগালেস, ওতাভিও, ভ্যান্ডারসন, জাইর, মাউরো জুনিয়র এবং চোটাক্রান্ত রাফিনহা। দলের অন্যতম সেরা ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস ও মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে রাখেননি তিনি। সে ম্যাচের একাদশ থেকে ৭টি পরিবর্তন আনা হয়েছে।
অন্যদিকে, ভারতের হয়ে ৯০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছেন অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু। তিনিই গোলপোস্ট সামলাবেন। ভারতের আক্রমণভাগে মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের সঙ্গে আশিক কুরুনিয়ান খেলছেন। A Seleção Brasileira está escalada para o último compromisso desta Data Fifa। Brasil e Índia se enfrentam logo mais, em Calcutá। 11h (Brasília) Salt Lake Stadium TV Globo, sportv, GE TV e Globoplay #BateNoPeito ISSO É BRASIL! pic.twitter.com/WVPE1T9A08। brasil (@CBF_Futebol) October 3, 2026।
দেশের অন্যান্য সংবাদের মধ্যে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট, এখান থেকে ৬৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৬০৮ জন ভর্তি আছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর দাবি, ২০২৪ সালে শেখ হাসিনাকে গ্রহণ করা ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০