
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ক্যাটাগরিতে ৯টি শাখায় নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৩ অক্টোবর ২০২৬।
আগ্রহী প্রার্থীরা নৌবাহিনীর ওয়েবসাইটের Sailor Section-এ গিয়ে প্রাক-যোগ্যতা যাচাই করে 'Apply Now' বাটনে ক্লিক করবেন। এরপর ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা আবেদন ফি প্রদান করে ফরম পূরণ করতে হবে। ফরমটি সাবমিট করার পর 'নাবিক-১' ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা। নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মোট ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: বানৌজা ঢাকা (খিলক্ষেত, ঢাকা), বানৌজা তিতুমীর (শহর খালিশপুর, খুলনা) এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র (টাইগার পাস, চট্টগ্রাম)। প্রার্থীদের প্রয়োজনীয় সনদসহ পরীক্ষার দিন সকাল ৮টার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। শাখা অনুযায়ী পরীক্ষার বিস্তারিত সময়সূচি ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০