প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৭:৪১ এ.এম
প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে ২২০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) তাদের বিভিন্ন প্রকল্পে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে ৯টি ক্যাটাগরিতে মোট ২২০টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৬।
নিয়োগ সংক্রান্ত পদ ও বেতন কাঠামো
- পরিচালক (মাইক্রোফাইন্যান্স): পদসংখ্যা ১টি, বেতন আলোচনা সাপেক্ষে।
- প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে।
- এলাকা ব্যবস্থাপক: পদসংখ্যা ৫টি, শিক্ষানবিশকালে মাসিক ৪৫,০০০ টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক ৪৭,৫৫০ টাকা।
- এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার: শিক্ষানবিশকালে মাসিক ৪০,০০০ টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক ৪৩,৮৫০ টাকা।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
- শাখা ব্যবস্থাপক: পদসংখ্যা ২৮টি, শিক্ষানবিশকালে মাসিক ৩৮,০০০–৪০,০০০ টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক ৪৩,০০০ টাকা।
- অডিট অফিসার: পদসংখ্যা ১০টি, শিক্ষানবিশকালে মাসিক ৩০,০০০ টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক ৩৩,০০০ টাকা।
- ফিল্ড সুপারভাইজার: পদসংখ্যা ২০টি, শিক্ষানবিশকালে মাসিক ২৮,০০০ টাকা এবং স্থায়ী হলে সর্বসাকল্যে মাসিক ৩৩,০০০ টাকা।
- সিনিয়র ক্রেডিট অফিসার: পদসংখ্যা ৬০টি।
- ক্রেডিট অফিসার: পদসংখ্যা ৮০টি, শিক্ষানবিশকালে মাসিক ২৫,০০০ টাকা ও স্থায়ী হলে ২৮,০০০ টাকা। এইচএসসি পাসের ক্ষেত্রে শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ী হলে ২৫,০০০ টাকা।
- হিসাবরক্ষক কাম আইটি সহকারী: পদসংখ্যা ১৫টি, শিক্ষানবিশকালে মাসিক ২২,০০০ টাকা এবং স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ২৬,০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর।
আগ্রহী প্রার্থীদের নিজের হাতে লেখা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে 'নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০' এই ঠিকানায় পাঠাতে হবে।
অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর আসা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বিশেষ উৎসাহ প্রদান করা হয়েছে।
পিসিডি কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
সকল পদের বেতন ও অন্যান্য সুবিধা সংস্থাটির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে এবং নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০