
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মোহাম্মদ সাকিবকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রবিবার (২৩ আগস্ট) দুপুরে র্যাব-৭ এর সিপিসি-৩, বদ্দারহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম এই আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামি রয়েছেন। ঘটনার পরপরই চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে র্যাব। অভিযানের ধারাবাহিকতায় ৪৮ ঘণ্টার মধ্যে মামলার মূল আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং তাদের কাছ থেকে কোনো অস্ত্র বা আলামত উদ্ধার করা হয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে র্যাব। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০