
কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণজয়ী প্রখ্যাত ইরানি নির্মাতা জাফর পানাহিকে নতুন একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেই সঙ্গে তার সব সম্পদ বাজেয়াপ্ত এবং পরবর্তী দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৬৬ বছর বয়সী এই নির্মাতার অনুপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মোস্তফা নিলি। ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষে পানি সংকটের শঙ্কা। পানাহি এর আগেও একাধিকবার ইরানি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও কারাবাসের মুখে পড়েছেন। কাহিনিতে কয়েকজন সাবেক রাজনৈতিক বন্দিকে তাদের ওপর নির্যাতন চালানো কারারক্ষী বলে সন্দেহ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, এই নতুন মামলার শুনানির কোনো নোটিশ পানাহি পাননি। গত সপ্তাহে ব্যাংক হিসাব জব্দ হওয়ার পরই মূলত তিনি এবং তার আইনজীবী আদালতের এই রায়ের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। বর্তমানে তার বিরুদ্ধে তিনটি আলাদা মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইনজীবী নিলি। তবে সোমবার সন্ধ্যায়ও নির্মাতার সঙ্গে তার পরিচিতদের কথা হয়েছে এবং তখন পর্যন্ত তাকে আটক করা হয়নি বলেই জানা গেছে। অন্যদিকে বার্তাসংস্থা এপিকে তার এক বন্ধু বলেছেন, সোমবার সন্ধ্যায় নির্মাতার সঙ্গে তার কথা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড। আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন। ছবিটির প্রচারণায় বিদেশে থাকার পর দেশে ফেরেন তিনি।
জাফর পানাহির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। মানবাধিকার আইনজীবী মইন খাজায়েলি এ প্রসঙ্গে বলেন, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তির সুস্পষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের নির্দেশ ইরানের সংবিধানের পরিপন্থী হতে পারে।
এর আগে গত বছর রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সাজা মাথায় নিয়েই চলতি বছরের মার্চে তিনি ইরানে ফিরে আসেন। তিনি জানিয়েছিলেন, সাজা কার্যকর হলেও নিজের দেশেই থাকতে এবং কাজ করতে চান। এর আগে ২০২২ সালের জুলাইয়ে কয়েকজন নির্মাতার গ্রেপ্তারের প্রতিবাদের পর পানাহিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় সাত মাস কারাবাসের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি জামিনে মুক্তি পান।
পানাহির মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জেতে। নিজের কারাবাসের অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছিলেন তিনি। ছবিটি ২০২৬ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের প্রতিনিধিত্ব করে মনোনয়ন লাভ করে।
ইরানি চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা এই নতুন রায়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ ছবির অভিনেত্রী সেতারেহ মালেকি মনে করেন, গল্প বলার মতো শিল্পকেও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কতটা ভয় পায়, এই রায় তার বড় প্রমাণ। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্মাতার ধারণা, জানুয়ারির বিক্ষোভের সময় ভিন্ন মতের মানুষের প্রতি সমর্থন এবং ঐক্যের আহ্বানের কারণেই হয়তো তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের মধ্যে নির্বাসিত সাবেক শাহর ছেলে রেজা পাহলভির সমর্থকেরাও রয়েছেন।
ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বনিয়াদি রায়টিকে একজন সাহসী শিল্পীর কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কয়েক দশক ধরে পানাহি চলচ্চিত্রকে সেন্সরশিপের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানও এ ঘটনায় সাংস্কৃতিক কর্মীদের ওপর দমন-পীড়ন বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। তার ভাষ্য, কয়েক দশক ধরে পানাহি চলচ্চিত্রের মাধ্যমে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং ইরানের মানুষের দুর্ভোগ ও লড়াইয়ের চিত্র তুলে ধরেছেন।
উল্লেখ্য, ২০১০ সালে পানাহিকে চলচ্চিত্র নির্মাণ, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা ও বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবুও গোপনে ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’ ও ‘নো বেয়ার্স’-এর মতো আন্তর্জাতিক মানের ছবি নির্মাণ অব্যাহত রাখেন তিনি। ২০১৫ সালে ‘ট্যাক্সি’র জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভালুক এবং ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার পান। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পী, লেখক, কবি ও সংগীতশিল্পীদের মতো শান্তিপূর্ণভাবে মত প্রকাশকারীদেরও ভিন্নমত দমনে ব্যবহৃত নিরাপত্তা ও বিচারব্যবস্থার আওতায় আনা হচ্ছে।
চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে ইরানের সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পানাহি বলেছিলেন, রাষ্ট্রীয় দমন-পীড়ন অব্যাহত থাকলে সহিংসতার চক্র থামানো কঠিন হয়ে পড়বে। নতুন এই রায়ের ফলে তার ব্যক্তিগত স্বাধীনতা ও ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাণের সুযোগ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও আগের সাজাসহ কারাদণ্ড কীভাবে কার্যকর হবে, তা এখনো অস্পষ্ট। ‘স্পিডবোটে আটকে না থাকলে চলে যেত বহুদূর’—প্রত্যক্ষদর্শীর বর্ণনায় তাহসিফের মরদেহ উদ্ধার। তিনি বলেন, গল্প যখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বে পৌঁছে যায়, তখন তা থামানো কঠিন হয়ে পড়ে। আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৪২ হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর। এরপর প্রতিশোধ, ন্যায়বিচার ও নৈতিক দ্বন্দ্ব ঘিরে এগিয়ে যায় গল্প।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০