
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতন এবং তিন মাসের বকেয়া পাওয়া শুরু করেছেন। ১ নভেম্বর রবিবার সকালে মুঠোফোনের বার্তায় অনেক চাকরিজীবী অক্টোবর মাসের বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বাড়তি বেতনের বকেয়া টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং তা ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাচ্ছেন।
২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তা ৭৫ শতাংশ এবং একই বছরের ১ জুলাই থেকে শতভাগ কার্যকর হবে। এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শিগগিরই তাদের এই নতুন কাঠামোর আওতায় আনা হচ্ছে। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘‘এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন।’’।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০