বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। এই দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে তার টিম। বর্তমানে তিনি বালি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেত্রীর জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী জানান, কাজ এবং অবকাশযাপনের উদ্দেশ্যে নুসরাত বালিতে অবস্থান করছিলেন। সেখান থেকেই দুর্ঘটনার খবর পাওয়া যায়।
নুসরাতের শারীরিক অবস্থার বিষয়ে সঞ্চিতা ত্রিবেদী বলেন, চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত তাদের মূল লক্ষ্য অভিনেত্রীর স্বাস্থ্য এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করা। তবে কীভাবে বা কখন এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি। তাকে মুম্বাইয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং সেখানেই পরবর্তী অস্ত্রোপচার সম্পন্ন হবে। তবে অস্ত্রোপচারের নির্দিষ্ট তারিখ বা কবে তাকে দেশে আনা হবে, তা এখনো অস্পষ্ট। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা ও মূল্যায়নের পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করবেন। বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নুসরাতকে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি।
২০০৬ সালে বিনোদন অঙ্গনে অভিষেক হয় নুসরাতের। এরপর ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘ছালাং’, ‘ছোড়ি’ ও ‘আজীব দাস্তানস’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি পেয়েছেন। গত ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সর্বশেষ অভিনীত কমেডি থ্রিলার সিনেমা ‘উফফ ইয়ে সিয়াপ্পা’। নুসরাতের পরবর্তী তালিকায় টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে কাজ করার কথা রয়েছে, যা পর্দায় তাদের প্রথম উপস্থিতি হবে। প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। Do Not Sell or Share My Personal Information। We won't sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০