
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে বলে যে ঘোষণা এসেছিল, তা আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের অপতথ্য প্রতিরোধ বিভাগ এক্সে দেওয়া এক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছে, মালয়েশিয়ার ওই দাবি ভিত্তিহীন। এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কোনোভাবে বিশ্বাস না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। প্রতিপক্ষের মুখে বল ছুড়ে বিতর্কে মেসি, মায়ামির বড় হার।
এর আগে শুক্রবার মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, একটি কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় রোহিঙ্গা শরণার্থীদের তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্রদের আয়ের পাঁচ ভাগের এক ভাগই চলে যায় ভ্যাটে: গবেষণা। এমবাপের পেনাল্টি মিসের রাতে এস্পির গোলে রক্ষা রিয়ালের। আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে পরবর্তীতে কোনো ধরনের ব্যাখ্যা বা কারণ দর্শানো ছাড়াই মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সেই ঘোষণাটি মুছে ফেলা হয়। এ বিষয়ে মন্তব্য জানতে তার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
পরদিন এক বিবৃতিতে আহমদ জাহিদ দাবি করেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা পরিস্থিতি আরও মানবিক ও কার্যকর উপায়ে মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবেই তারা এই উদ্যোগ নিয়েছিলেন। মূলত মিয়ানমারের শরণার্থীদের বিপুল উপস্থিতি মালয়েশিয়ার জন্য বড় ধরনের আর্থিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে। সরকারি গুদামে পর্যাপ্ত চাল-গম, তবুও কষ্টে দরিদ্র মানুষ। দেশটির দাবি, তাদের আশ্রয় দেওয়া এখন আর্থিক বোঝা ও নিরাপত্তার জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী অবস্থান করছিল, যার দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত মালয়েশিয়া মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে নানা আন্তর্জাতিক ও কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০