
রাজধানীর তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা বৃদ্ধি এবং টোল আদায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারের যানবাহনের চাপ এবং বাস টার্মিনালগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল আদায় প্রক্রিয়াকে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে একটি অ্যাপ তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদনটি পুনরায় পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়িত হবে।
গণপরিবহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে এই প্রকল্প বাস্তবায়িত হবে। তবে স্থায়ী টার্মিনাল নির্মাণ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হওয়ায়, ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। ফুলবাড়িয়া থেকে টার্মিনাল সরিয়ে নিলে রাজধানীর কেন্দ্রীয় অংশে আন্তঃজেলা যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।
গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। সড়ক বিভাগ ও ট্রাফিক পুলিশকে সমন্বিতভাবে দ্রুত এই কাজ শেষ করতে বলা হয়েছে। এছাড়া রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিকল্প পার্কিংয়ের স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সচিবালয়ের চারপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকে।
ঢাকা শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিবেদনে যোগ করা তথ্য: নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০