
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং হজযাত্রী পরিবহন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে মিলিত হলে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। খসড়া চূড়ান্ত হলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম রুটে ফ্লাইট চালু করা। মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, চট্টগ্রামের যাত্রী ও প্রবাসীদের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরই অংশ হিসেবে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দুই দেশের যাত্রীদের জন্য সহজতর ও কার্যকর সেবার পরিধি বাড়ানোর বিষয়ে একমত পোষণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০