কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণীকে উদ্ধারের পাশাপাশি মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। শুক্রবার (২ অক্টোবর) সকালে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে ন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা ওই তরুণীকে গত ২৫ সেপ্টেম্বর চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেখানে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চালানো হতো। ওই এলাকায় আসার পর অন্য দুই তরুণী চলে গেলেও ভুক্তভোগী সেখানেই অবস্থান করছিলেন। পরবর্তীতে তাকে আটকে রেখে গত ২৯ সেপ্টেম্বর থেকে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, নির্যাতনের সময় অভিযুক্তরা তার কাছ থেকে ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে বাড়ি ফেরার টাকা জোগাড় করতে নলেয়া রশিদ মোড় এলাকায় গেলে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। এরপর এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মোখলেছুর রহমানকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত অপর চারজন হলো— নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর। তারা সকলেই ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এই ঘটনায় মামলা দায়ের সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। Do Not Sell or Share My Personal Information। We won't sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০