
ইরাকের সুলাইমানিয়াহ শহরে আয়োজিত এশিয়া কাপ বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) ফাইনালে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের কম্পাউন্ড নারী দল। গত বুধবারে অনুষ্ঠিত এই খেলায় তারা প্রতিপক্ষ কাজাখস্তানকে ২৩০-২২ও ব্যবধানে পরাজিত করে। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে মাঠ কাঁপিয়েছেন তিন কৃতী আরচার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি এবং শ্রীপর্ণা বিশ্বাস। পুরো প্রতিযোগিতা জুড়েই তাদের পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো।
খেলার শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিলেন বাংলাদেশের মেয়েরা। ফাইনালের চারটি এন্ডের প্রতিটিতেই তারা কাজাখ প্রতিযোগীদের পেছনে ফেলে দেন। রাউন্ডভিত্তিক ফলাফলের বিবরণ নিচে দেওয়া হলো
সবকটি রাউন্ড শেষে বাংলাদেশের মোট প্রাপ্ত পয়েন্ট দাঁড়ায় ২৩০ এবং কাজাখস্তানের মোট পয়েন্ট হয় ২২০। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে পোডিয়ামের শীর্ষ স্থানে নিজেদের জায়গা নিশ্চিত করেন বাংলাদেশের নারী আরচাররা। চারটি এন্ডেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকে নিশ্চিত করেন সোনা জয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০