
যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকারে (এমএলএস) অনন্য নজির গড়েছেন কিশোর ফুটবলার কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই অ্যাটাকিং মিডফিল্ডার মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে ২০২৬ মৌসুমের এমএলএস ‘বর্ষসেরা তরুণ খেলোয়াড়’ নির্বাচিত হয়ে লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন। ২০২৪ সালের ১ জানুয়ারি বা এরপর জন্ম নেওয়া খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার ২০২৬ মৌসুমের এমএলএস ‘বর্ষসেরা তরুণ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে সেরা পারফরমারকে এই স্বীকৃতি দেওয়া হয়।
নির্বাচন প্রক্রিয়ায় এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং পেশাদার ফুটবলারদের ভোটে কাভান সুলিভান ৬৫.০৬ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে শীর্ষস্থান দখল করেন। এর মধ্যে সংবাদমাধ্যমের ৮০ শতাংশ এবং সতীর্থ খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট ছিল তার ঝুলিতে। এই অর্জনে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের উদীয়মান ফুটবলার জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে। উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০১৯ পর্যন্ত এমএলএস ‘বর্ষসেরা নবাগত’ পুরস্কার দিলেও ২০২০ সাল থেকে তারা এই নতুন ক্যাটাগরির পুরস্কার চালু করে। তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতেই সবার ওপরে ছিলেন তিনি—যার মধ্যে সংবাদমাধ্যমের ৮০ শতাংশ এবং সতীর্থ পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পেয়েছেন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থ নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল (দ্বিতীয়) ও আদ্রি মেহমেতিকে (তৃতীয়)।
প্রথম পূর্ণ মৌসুমেই কাভান নিজের জাত চিনিয়েছেন। ২৯ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি ১৪টি গোলে সহায়তা করেছেন তিনি, অর্থাৎ মোট ২৩টি গোল তৈরিতে সরাসরি ভূমিকা রেখেছেন এই তরুণ। এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট এবং গোল করার রেকর্ড এখন তারই দখলে। এমনকি টানা ১০ ম্যাচে গোলে অবদান রেখে দীর্ঘতম ধারাবাহিকতার নজিরও গড়েছেন তিনি। এই অসাধারণ ফর্মের কারণে গত সেপ্টেম্বরে তিনি এমএলএস ‘মাসসেরা খেলোয়াড়’ হিসেবেও স্বীকৃতি পান।
আন্তর্জাতিক ফুটবলেও কাভান সমানতালে ইতিহাস গড়ে চলেছেন। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে অভিষেকের পর ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে তিনি দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার গৌরব অর্জন করেন। তার সঙ্গে বাংলাদেশের গভীর যোগসূত্র রয়েছে; তার নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এছাড়া তার দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কাভান সুলিভানের সঙ্গে বাংলাদেশের নাড়ির টান বেশ গভীর।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০