
আগ্রহী প্রার্থীদের ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ডিগ্রিধারীরা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। এছাড়া ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীকে আমানত সংগ্রহ, ঋণ বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা, বৈদেশিক বাণিজ্য এবং ফি-ভিত্তিক আয় বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। একইসঙ্গে করপোরেট, রিটেইল ও এসএমই গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন, ব্যালেন্স শিট পরিচালনা এবং পোর্টফোলিও মান নিশ্চিত করার পাশাপাশি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নেতৃত্ব প্রদানের দায়িত্ব পালন করতে হবে।
যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে, যা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্যের জন্য এনসিসি ব্যাংকের নিয়োগ সংক্রান্ত লিংকে ভিজিট করতে হবে। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে জ্যেষ্ঠতা অনুযায়ী ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ থেকে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদমর্যাদায় কর্মী নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০