
দেশের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে সরকার নতুন এক কৌশল গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।
প্রেসিডেন্টের ভাষ্যমতে, গত কয়েক মাসে ‘শত্রুপক্ষ’ ইরানের গুরুত্বপূর্ণ জীবনধারণের মাধ্যম ও সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালিয়েছে। তবে এমন কঠিন পরিস্থিতিতেও কর্মকর্তাদের সময়োচিত পদক্ষেপ এবং জনগণের অটুট সমর্থনের কারণে সেই অর্থনৈতিক যুদ্ধে শত্রুরা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০