গোদাগাড়ীতে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান

প্রকাশ:
Print news

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার পদ্মা নদী তীরবর্তী ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি সারাংপুর থেকে রেলবাজার পর্যন্ত বিস্তৃত এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতভিটা, রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রত্যাশার বিষয়টি বিস্তারিত শোনেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, পদ্মা নদী এই অঞ্চলের মানুষের কৃষি ও জীবিকার প্রধান উৎস হলেও প্রতিবছর ভাঙনের কারণে অসংখ্য মানুষ ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছেন। তিনি উল্লেখ করেন, স্থানীয়দের বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতোমধ্যে কয়েকদফা আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় সংসদেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি উত্থাপন করেছেন। প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলমান রয়েছে বলেও তিনি জানান।

এ সময় নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করেন অধ্যাপক মুজিবুর রহমান। কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ বসানোর কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি এলাকাগুলোতে এই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এলাকাবাসী ভাঙন প্রতিরোধের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের সমস্যার কথা শুনে সংসদ সদস্য ভাঙন কবলিত মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিশেষ করে নদীতীরবর্তী জনপদগুলোতে ভাঙন রোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ জরুরি।

তিনি বলেন, নদীভাঙনের শিকার মানুষের কষ্ট লাঘব এবং তাদের বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। পরিদর্শনকালে রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌরসভা আমির আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য মহান আল্লাহর কাছে রাজশাহীবাসীর নিরাপত্তা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করেন।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তন, থাকছেন না গিমারেস-গ্যাব্রিয়েল ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর ছবি জয় দিয়ে নতুন মৌসুম শুরু মোহামেডানের গোদাগাড়ীতে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান কে এই সিদ্ধার্থ? মিমির বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলল পাটপণ্যে মিলবে ৫ হাজার ডলার পর্যন্ত আয় অনলাইনে বিয়ে নিবন্ধনে অনিয়ম, বাল্য-বহুবিয়ে কমবে: আইনমন্ত্রী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, জাপানের কড়া প্রতিবাদ হুতিদের হঠাতে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ব্রুইনার জোড়া গোল ও মাইলফলকের দিনে বেলজিয়ামের জয় বীরগঞ্জে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করল সিএমভি উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বড় রদবদল শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনগত ও চলমান: দীনেশ ত্রিবেদী মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রাখল ভারত দেশের মানুষের নিরাপত্তা নেই, বললেন জামায়াত আমির টাইব্রেকারে জিতে ফুটবলের ফাইনালে বান্দরবান সদর প্রতিরক্ষায় রেকর্ড বরাদ্দ বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্যখাতে ভারতের বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তন, থাকছেন না গিমারেস-গ্যাব্রিয়েল ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর ছবি জয় দিয়ে নতুন মৌসুম শুরু মোহামেডানের গোদাগাড়ীতে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান কে এই সিদ্ধার্থ? মিমির বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলল পাটপণ্যে মিলবে ৫ হাজার ডলার পর্যন্ত আয় অনলাইনে বিয়ে নিবন্ধনে অনিয়ম, বাল্য-বহুবিয়ে কমবে: আইনমন্ত্রী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, জাপানের কড়া প্রতিবাদ হুতিদের হঠাতে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ব্রুইনার জোড়া গোল ও মাইলফলকের দিনে বেলজিয়ামের জয় বীরগঞ্জে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করল সিএমভি উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বড় রদবদল শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনগত ও চলমান: দীনেশ ত্রিবেদী মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রাখল ভারত দেশের মানুষের নিরাপত্তা নেই, বললেন জামায়াত আমির টাইব্রেকারে জিতে ফুটবলের ফাইনালে বান্দরবান সদর প্রতিরক্ষায় রেকর্ড বরাদ্দ বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্যখাতে