ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের বাইরেও প্রায়ই ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি উপস্থাপক শান্তা জাহানের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি নিজের শৈশবের মজার এক অভিজ্ঞতার কথা ভক্তদের সাথে শেয়ার করেন। প্রভা জানান, মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথমবারের মতো প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। তার ভাষ্যমতে, চিঠির প্রেরক ছিলেন তার চেয়ে কিছুটা বড় অর্থাৎ সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। ঘটনা বর্ণনা করে সাদিয়া জাহান প্রভা বলেন, “ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম।
সেই চিঠির কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, চিঠিটি পাওয়ার পর তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। প্রভার মনে হয়েছিল, মা বিষয়টি জানতে পারলে বকা দেবেন বা শাস্তি দেবেন। এই ভয়ে তিনি চিঠিটি পড়ার পরপরই ছিঁড়ে ফেলেছিলেন। ওই চিঠির কোনো জবাব তিনি দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, না, কোনো উত্তরই দেওয়া হয়নি। পরবর্তী সময়ে ওই ছেলের সাথে তার আর কখনো যোগাযোগ বা দেখাও হয়নি বলে তিনি জানান। যে দিয়েছিল, সে-ও মনে হয় সেভেন-এইটে পড়ত।
অনুষ্ঠানে ছোটবেলার পারিবারিক শাসনের বিষয়টিও উঠে আসে। প্রভা জানান, ছোটবেলা থেকে মা তাকে সবসময় কঠোর শাসনে রেখেছেন, যা এখনো বিদ্যমান। তার ভাষায়, ছোটবেলায় ভাত না খেলেও যেমন মা বকা দিতেন, এখনো বেশি খেলে মায়ের সতর্কবাণী শুনতে হয়—’এত খেয়ো না, মোটা হয়ে যাবে’। তবে মায়ের কঠোরতার বিপরীতে বাবার আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রভা জানান, মা শাসন করলেও বাবা তাকে কখনো তেমন শাসন করেননি। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see।

