বয়স আড়াল নয়, বাস্তবতায় বিশ্বাসী অভিনেত্রী দীপা খন্দকার

প্রকাশ:
Print news

অভিনয় জগতে দীর্ঘ ২৮ বছরের পথচলায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। সময়ের পরিক্রমায় তার কাজের ধরনেও এসেছে বড় পরিবর্তন। একসময়ের নিয়মিত নায়িকা এখন মা, ভাবি কিংবা ফুফুর মতো বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রটি তাকে নতুন পরিচিতি দিয়েছে। চরিত্রটির জনপ্রিয়তায় এখন অনেকেই তাকে বাইরে ‘ফুফু’ বলেই ডাকেন, যা অভিনেত্রী বেশ উপভোগ করছেন।

বয়স নিয়ে লুকোচুরি করার পক্ষপাতী নন দীপা। তিনি মনে করেন, জীবনের স্বাভাবিক পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসাটা জরুরি। তার কথায়, বয়স আড়াল না করে বরং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই নিজেকে পর্দায় উপস্থাপন করতে চান তিনি। দীপা বলেন, বাস্তব জীবনে যে পর্যায়ে থাকা হয়, পর্দাতেও সেই বয়সের চরিত্র ফুটিয়ে তোলাই তার লক্ষ্য।

সামপ্রতিক সময়ে নব্বই ও আশির দশকের লুক নিয়ে আগ্রহের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী জানিয়েছেন, খুব দ্রুতই তাকে আশির দশকের সাজে দেখা যাবে। এছাড়া বর্তমানে রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে রুকাইয়া চরিত্রসহ ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’ ও ‘কর্মফল’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি।

দীপা খন্দকারের অভিনয়ের নানা দিক ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে পান্থ আফজালের সঞ্চালনায় একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হবে। ‘স্টার স্টোরিজ’ শিরোনামের এই আয়োজনটি আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

শেয়ার করুন
শিরোনাম :
মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন কাতারে চাকরির সুযোগ: ২০ সেপ্টেম্বর ২০২৬ এর আপডেট নতুন তথ্য: বরিশালে বউ-শাশুড়ির ঝগড়ায় শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ আটক মেসির বিদায়ী ম্যাচে থাকছেন কারা, কারা থাকছেন বাইরে? খুলনায় অস্ত্র উদ্ধার: দুই যুবক গ্রেপ্তার ৫১তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ বয়স আড়াল নয়, বাস্তবতায় বিশ্বাসী অভিনেত্রী দীপা খন্দকার জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ: বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বার্তা মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক সংকটের তথ্য প্রকাশ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক আইনি জটিলতায় এসেক্সের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন ফ্রান্সে ৪১ বছর বয়সে খেলা অসম্ভব: এমবাপ্পে বাগেরহাটে ডেঙ্গু মোকাবিলায় যুবদলের বিশেষ মশা নিধন কর্মসূচি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ জন কর্মী নিয়োগ সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতাই থাকলেন শাহরুখ সড়ক দুর্ঘটনা রোধে চালকদের জন্য পুলিশের ১২ জরুরি নির্দেশনা ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের চপেটাঘাত, হোয়াইট হাউসে ফিরল ৩ সংবাদমাধ্যম ১০৪ বছর পর আবারও কি ভাঙনের পথে যুক্তরাজ্য? বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাকসহ আটক ৫ আইচি-নাগোয়া গেমসে কাবাডি দলের অন্দরে প্রকাশ্যে দ্বন্দ্ব মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন কাতারে চাকরির সুযোগ: ২০ সেপ্টেম্বর ২০২৬ এর আপডেট নতুন তথ্য: বরিশালে বউ-শাশুড়ির ঝগড়ায় শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ আটক মেসির বিদায়ী ম্যাচে থাকছেন কারা, কারা থাকছেন বাইরে? খুলনায় অস্ত্র উদ্ধার: দুই যুবক গ্রেপ্তার ৫১তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ বয়স আড়াল নয়, বাস্তবতায় বিশ্বাসী অভিনেত্রী দীপা খন্দকার জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ: বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের বার্তা মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক সংকটের তথ্য প্রকাশ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক আইনি জটিলতায় এসেক্সের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন ফ্রান্সে ৪১ বছর বয়সে খেলা অসম্ভব: এমবাপ্পে বাগেরহাটে ডেঙ্গু মোকাবিলায় যুবদলের বিশেষ মশা নিধন কর্মসূচি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ জন কর্মী নিয়োগ সম্পদ কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতাই থাকলেন শাহরুখ সড়ক দুর্ঘটনা রোধে চালকদের জন্য পুলিশের ১২ জরুরি নির্দেশনা ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের চপেটাঘাত, হোয়াইট হাউসে ফিরল ৩ সংবাদমাধ্যম ১০৪ বছর পর আবারও কি ভাঙনের পথে যুক্তরাজ্য? বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাকসহ আটক ৫ আইচি-নাগোয়া গেমসে কাবাডি দলের অন্দরে প্রকাশ্যে দ্বন্দ্ব