মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা

প্রকাশ:
Print news

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত যেকোনো মুহূর্তে আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সতর্কতার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ইসরাইল, সৌদি আরব, লেবানন, জর্ডান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি আকাশপথে ভ্রমণ বিঘ্নিত হওয়া বা হঠাৎ আকাশসীমা বন্ধ হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, ইরান-সমর্থিত হুথিরা নিয়মিতভাবে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালাচ্ছে, যা সংঘাতকে আরও মারাত্মক রূপ দিতে পারে। শুধু হুথি বিদ্রোহীরাই নয়, ইরান ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো প্রান্তে মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর সক্ষমতা রাখে বলেও সতর্ক করা হয়েছে।

ইতিমধ্যে হুথিদের আক্রমণ প্রতিরোধে সৌদি আরব তার মিত্রদেশগুলোর কাছে সহায়তা চেয়েছে। এমন পরিস্থিতিতে ইয়েমেনে হুথিদের অবস্থানে মার্কিন হামলা কিংবা ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপের গুঞ্জন জোরালো হয়েছে। এর মধ্যেই নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে মার্কিন নাগরিকদের এই অঞ্চল ভ্রমণে আপাতত বিরত থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

শেয়ার করুন
শিরোনাম :
পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে