দেশের ৬৫ হাজার গ্রামে স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশ:
Print news

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে স্কুল ফিডিং কার্যক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের ৬৫ হাজার গ্রামে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বিষয়ক ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়ন সভায় তিনি এ কথা বলেন।

বর্তমানে দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ফর্টিফাইড বিস্কুট, কলা, মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হলো দেশের প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় আনা। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশেও মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার সরবরাহের পাইলট প্রকল্প খুব শিগগিরই শুরু হবে। স্থানীয় বাজার থেকে শাকসবজি, মাছ ও ডিম সংগ্রহ করে মায়েরা এই খাবার রান্না ও সরবরাহ করবেন। মাদারস কমিটির কার্যকর নজরদারির কারণে অনিয়ম কমেছে উল্লেখ করে তিনি মায়েদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানেও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। দুর্গম অঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ‘দুর্গম ভাতা’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নদীভাঙনপ্রবণ এলাকায় স্থানান্তরযোগ্য মডুলার বিল্ডিং মডেল নিয়ে কাজ চলছে। শিক্ষক সংকট নিরসনে প্রশিক্ষণ ব্যবস্থায় এমন পরিবর্তন আনা হচ্ছে যাতে দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে থাকতে না হয়। এছাড়া শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ে নাইটগার্ড ও এমএলএসএসসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ, প্রকল্প পরিচালক আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে মূল্যায়নভিত্তিক পদোন্নতি, নতুন বদলি নীতি এবং পেশাগত উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। ওরিয়েন্টেশন সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
জাতীয় ক্রিকেট লিগ: ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা, শেষ টি-টোয়েন্টিতে জয়ী লঙ্কানরা হাসপাতালে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা সম্পদ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নোয়াখালীর সাবেক ভগ্নিপতি হত্যায় শ্যালক গ্রেপ্তার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ শুরু শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ জাতীয় ক্রিকেট লিগ: ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা, শেষ টি-টোয়েন্টিতে জয়ী লঙ্কানরা হাসপাতালে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা সম্পদ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নোয়াখালীর সাবেক ভগ্নিপতি হত্যায় শ্যালক গ্রেপ্তার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ শুরু শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ