
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেন সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে রায়হান সৈকত নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেল এবং দপ্তর সম্পাদক পদে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মহিলা বিষয়ক সম্পাদক মলিহা খানম, আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালেক মুহিদ, উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমামুল হাফিজ নাদিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিরুপম মজুমদার, সহকোষাধ্যক্ষ মো. সবুজ হাসান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জিমরান মোহাম্মদ সায়েক। দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০