
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বুধবার, ২৩ সেপ্টেম্বর প্রকাশিত এই ফলাফলে মোট ২০০ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। কমিশন তাদের নিজস্ব বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে সাময়িক এই মনোনয়ন কোনো প্রার্থীর চূড়ান্ত নিয়োগ পাওয়ার অধিকার নিশ্চিত করে না। চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না।
কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, কোনো প্রার্থীর আবেদনের তথ্যে অসংগতি, অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে কিংবা প্রাক্-পরিচয় বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো ধরনের বিরূপ তথ্য পাওয়া গেলেও সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন।
উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা যেকোনো যুক্তিসংগত প্রয়োজনে কমিশন ফলাফল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পুনর্নির্ধারণ করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে। সংশ্লিষ্টদের কমিশনের ওয়েবসাইট থেকে বিস্তারিত নির্দেশনা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০