
নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনকে সরাসরি রাজনৈতিক স্ট্যান্টবাজি হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, দেশে ফেরার জন্য আইনি যে প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল, তা তিনি করেননি। তিনি আপাতত ফিরে আসছেন না বলেও মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও জানান, কেন তিনি এই আবেদনকে স্ট্যান্টবাজি মনে করছেন এবং এর আইনি ভিত্তি কী, তা তিনি আনুষ্ঠানিকভাবে আগামীকাল বিস্তারিত তুলে ধরবেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার দিল্লির বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীরা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে হওয়া প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
হাসিনা রয়টার্সকে জানান, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী। তার সহযোগীরা বলছেন, সব আইনি আনুষ্ঠানিকতা শেষে ফেরার দিনক্ষণ জানানো হবে। গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে বিদেশে নির্বাসনে থাকা হাসিনা বরাবরই সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। ২০২৫ সালের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাড়ির সীমানা নিয়ে বিরোধ / নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ২ নারী আটক।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০