
হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়েছে। সোমবার সকালে এই বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং বর্তমানে এটি সাগরে সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি অনুমতি ছাড়া একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে ঝুঁকিপূর্ণ এলাকায় জাহাজ পরিচালনা করায় এই ধরণের বিপদের ঝুঁকি তৈরি হয়। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম কিংবা পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণও এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে আইআরজিসি জানায়, মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাহারায় হরমুজের দক্ষিণ দিক দিয়ে যাওয়ার সময় আরও দুটি তেলবাহী ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার ধারাবাহিকতায় নতুন করে এই দুর্ঘটনাটি ঘটল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ কথা জানায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০