প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ৬:০৫ পি.এম
স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

বেসরকারি খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি)’ পদে কর্মকর্তা নেওয়া হবে। সাইবার সিকিউরিটি ও তথ্যপ্রযুক্তি নিরাপত্তায় দক্ষ প্রার্থীরা অনলাইনে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের বিবরণ ও পদমর্যাদা
- পদের নামঅফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি)
- পদবি গ্রেডওজি–২ থেকে এসও
- পদসংখ্যানির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতাইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতাতথ্য নিরাপত্তা বিভাগে সরাসরি অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নেটওয়ার্ক ও ইনফ্রাস্ট্রাকচার নিরাপত্তায় বিশেষ দক্ষতা সহ ইনফরমেশন সিস্টেমস বা ইনফ্রাস্ট্রাকচারে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা আবশ্যক।
- পেশাগত সনদসিইএইচ/সিপিইএইচ, সিএইচএফআই, জিসিআইএ/জিসিআইএইচ, সিপিটি/এলপিটি, সিআইএসএসও/সিসিআইএসএসও, সিআইএসএ কিংবা আইএসও ২৭০০১ লিড ইমপ্লিমেন্টার/অডিটর-এর মতো স্বীকৃত পেশাগত সনদ অর্জনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অন্যান্য দক্ষতাসিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার পরিচালনা, রিস্ক অ্যাসেসমেন্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এবং এনআইএসটি, ওডব্লিউএএসপি, পিসিআই-ডিএসএস, আইএসও ২৭০০১, কোবিট ইত্যাদি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
দায়িত্ব ও সুযোগ-সুবিধা
মনোনীত প্রার্থীকে প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তা কৌশল, নীতি, প্রসেস ও ইনসিডেন্স রেসপন্স জোরদার করার কাজে ভূমিকা রাখতে হবে।
পাশাপাশি এক্সডিআর, ডিএলপি, সিআইইএম, থ্রেট ইন্টেলিজেন্স, এমএফএ এবং পাসওয়ার্ড বা অ্যাকসেস ম্যানেজমেন্টের মতো এন্টারপ্রাইজ সিকিউরিটি সমাধান পরিচালনা করতে হবে।
এ ছাড়া থার্ড-পার্টি সাইবার সিকিউরিটি ভেন্ডরদের তদারকি এবং নিয়মিত ঝুঁকি মূল্যায়নের দায়িত্ব সামলাতে হবে।
ব্র্যাক ব্যাংক সব লিঙ্গ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সমান কাজের সুযোগ নিশ্চিত করে। চূড়ান্ত নিয়োগপ্রাপ্তরা ব্যাংকের নিয়মানুযায়ী নির্ধারিত বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবরের মধ্যে ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত বেতন ও সুবিধাগুলো প্রদান করা হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০