
সীমান্ত ব্যাংক পিএলসি আইটি ইনফ্রাস্ট্রাকচার বিভাগে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের রাউটার, সুইচ, এনজিএফ ফায়ারওয়াল, ডব্লিউএএফ, লোড ব্যালেন্সার এবং ডব্লিউএলসি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পরিচালনা ও বাস্তবায়নে গভীর কারিগরি জ্ঞান থাকতে হবে। এছাড়া এন্টারপ্রাইজ ওয়াই-ফাই, বিভিন্ন রাউটিং প্রোটোকল (বিজিপিসহ), ভিপিএন মেকানিজম এবং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনেও পারদর্শী হতে হবে।
নিযুক্ত প্রার্থীকে ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি, শাখা এবং এক্সট্রানেটের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তদারকি ও ব্যবস্থাপনা করতে হবে। এছাড়া নেটওয়ার্ক সিস্টেমের আপগ্রেড, ব্যাকআপ ও রেস্টোরেশন পরিচালনা, কোর নেটওয়ার্ক ও লোকাল এরিয়া কানেকশন সচল রাখা, এনএমএস ও মনিটরিং টুলস ব্যবহার করে পারফরম্যান্স যাচাই এবং ভেন্ডর ও লিংক আইএসপি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের ডেটাবেজ ব্যাকআপ ও নেটওয়ার্ক অডিট লগ সংরক্ষণের কাজও করতে হবে। চাকরির আরও তথ্য: নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০