
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারাকা গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন মো. আলাউদ্দিন (৫১)। গত ১৬ আগস্ট সকালে ইয়ার্ডে কর্মরত অবস্থায় গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত আলাউদ্দিন সীতাকুণ্ডের উত্তর মসজিদ্দা এলাকার নতুন বাড়ি, মাঝামাঝি পাড়ার বাসিন্দা ছিলেন। তার বাবা নুরুল ইসলাম ও মা হাজেরা খাতুন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রুবেল আফ্রাদ এই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে আলাউদ্দিনের স্বজন ও সহকর্মীদের মাঝে। হঠাৎ এই মৃত্যুতে তার পরিবার এখন চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকে তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০