
সিঙ্গাপুরে অনলাইন প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ৩৭ লাখের বেশি অ্যাকাউন্ট, পেজ এবং কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে মেটা। সিঙ্গাপুর পুলিশ ফোর্সের (এসপিএফ) দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এসব ভুয়া ও ক্ষতিকারক প্রোফাইল চিহ্নিত করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, প্রতারকদের নেটওয়ার্ক ভেঙে দিতে মেটা এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, সরিয়ে নেওয়া বেশিরভাগ অ্যাকাউন্টই ছিল 'শেল পেজ'। এগুলোতে কোনো কার্যকর কনটেন্ট ছিল না, তবে ভবিষ্যতে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি থাকায় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মেটা এই বিষয়ে কোনো তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ করেনি।
মেটার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যারিল পুন জানান, কোনো একক প্রতিষ্ঠান একা পুরো প্রতারক চক্রের কার্যক্রম শনাক্ত করতে পারে না, যা প্রতারকদের সুযোগ করে দেয়। তবে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে গড়ে ওঠা বর্তমান মডেলটি এই পরিস্থিতি বদলে দিয়েছে। পুলিশের সরবরাহ করা গোয়েন্দা তথ্য এমন সব হুমকি শনাক্ত করতে সাহায্য করছে, যা নিজস্ব সিস্টেমে ধরা কঠিন ছিল। এই সফল মডেলটি পুরো অঞ্চলে সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছে মেটা।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার পাবলিক পলিসি বিভাগের পরিচালক ক্লারা কোহ জানান, প্রতারকেরা এখন এআই প্রযুক্তির অপব্যবহার করছে। তারা বিপুল পরিমাণ ভুয়া প্রোফাইল তৈরি করার পাশাপাশি ভুয়া ছবি ও ক্ষতিকর কোড ব্যবহার করে বড় পরিসরে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় এবং ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে মেটা ধারাবাহিকভাবে বিনিয়োগ অব্যাহত রেখেছে। তাদের মূল লক্ষ্য হলো, প্রতারণা গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই তা শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রতিবেদনে যোগ করা তথ্য: জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ। প্রতিবেদনে যোগ করা তথ্য: ‘তেবাস হেয় ও আক্রমণ করে যাচ্ছেন’, লা লিগায় নতুন সভাপতির দাবি রিয়ালের। প্রতিবেদনে যোগ করা তথ্য: ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪% হতে পারে: পূর্বাভাস এডিবির। প্রতিবেদনে যোগ করা তথ্য: এশিয়ান গেমসে বড় স্বপ্নের খোঁজে লিটনরা। প্রতিবেদনে যোগ করা তথ্য: ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা। প্রতিবেদনে যোগ করা তথ্য: জাকারবার্গের ভাবনায় ‘সবার জন্য এআই’, প্রতিযোগিতায় মেটার নতুন মডেল। প্রতিবেদনে যোগ করা তথ্য: প্রতারকেরা বিভিন্ন প্ল্যাটফর্ম ও বিভিন্ন দেশে সক্রিয় থাকায় শুধু মেটার পক্ষে এই সমস্যার পুরো চিত্র পাওয়া সম্ভব নয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: ‘৬০ শতাংশ’ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েও কেন পিছু হটল মেটা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০