
ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবিলা করতে নেমে হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত এই লড়াইয়ে ১-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধের ৩৫তম মিনিটে সিঙ্গাপুরের হয়ে রায়ান স্টুয়াড জয়সূচক গোলটি করেন। বিরতির পর বাংলাদেশ গোল শোধ করার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সিঙ্গাপুরের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলের একাদশে ফিরেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন। তবে ব্যক্তিগত নৈপুণ্য কিংবা দলীয় সমন্বয়ে গোল আদায় করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলকে।
আসন্ন মালয়েশিয়া ম্যাচের আগে এই পরাজয় বাংলাদেশ দলের জন্য একটি বড় দুঃসংবাদ হিসেবে দেখা দিয়েছে। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে কোচিং স্টাফদের।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০