
বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও বিভিন্ন অডিট অধিদপ্তরের রাজস্ব খাতের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্য দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি পদে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও প্রকৃত বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত সময়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
জুনিয়র অডিটর পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
ড্রাইভার পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, অফিস সহায়ক পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিয়োগ এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে প্রার্থীরা মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.cag.org.bd) অথবা টেলিটকের অফিসিয়াল পোর্টাল পর্যবেক্ষণ করতে পারেন। সকল প্রার্থীদের নির্দেশিকা মেনে নির্ধারিত শেষ সময়ের পূর্বেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০