
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিক্যাল ইউনিটসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে ১৫ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া ১ নভেম্বর ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ থেকে ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশাবলি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০