
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে কোনো চিঠি পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আমরা পাইনি। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সচিব আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল। তবে আইনি বাধ্যবাধকতার কারণে সংসদ থেকে দাপ্তরিক চিঠি ছাড়া তাদের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার বিষয়ে ব্যবস্থা নিতে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০