
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদীপ দাশ রিংকু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, বরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মছদ্দর আলী এবং উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল। এছাড়া সভায় বক্তব্য রাখেন দক্ষিণ লামুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুল মুকিত ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (প্রজিপ) নাজমুল হোসেন।
বক্তারা সমবায়ের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সমবায় উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনপদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর জোর দেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০