
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডের মোট ১৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন স্কেল পদ অনুযায়ী ১২ থেকে ২০ গ্রেড পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের নির্ধারিত সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের জন্য পদের ভিত্তিতে ফি প্রদান করতে হবে: ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৬। বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০