
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে ডিলে কনডন্ড বা বিলম্ব মার্জনা আবেদনের কোনো আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, 'স্পেশাল ল-তে কনডন্ড করার সুযোগ রাখা হয়নি, উনারাই সেই আইন করে গেছেন। আমাদের সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তি কোনো মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না।' তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানবতাবিরোধী সব অপরাধের বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই পথেই এগোচ্ছে। আমাদের সংবিধানে ১৯৭৩ সালে উনার বাবা যে সংশোধনী এনে গেছেন; ৪৭(৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না,’ যোগ করেন তিনি।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি প্রস্তুতি নেওয়া আছে। চুক্তির আওতায় তাকে প্রত্যর্পণ করাটা একটি আইনি প্রক্রিয়া। ভারত সরকার এ বিষয়ে কী করবে, তা তাদের বিষয়।' একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে ভারত সরকার শেখ হাসিনার ফেরার ব্যাপারে আইনি প্রক্রিয়া খুঁজছে; এ নিয়ে কি ধোঁয়াশা রয়ে গেছে। জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।
তদন্ত টিমের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, গত ১৬-১৭ বছরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা-গায়েবি মামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম ও প্রসিকিউশন যৌথভাবে জেলা পর্যায়ে তদন্ত শুরু করবে। বিগত ১৬-১৭ বছরে যত গুম, বিচারবহির্ভূত হত্যা, কমন উদ্দেশ্য—রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও ঘায়েল করার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা-গায়েবি মামলা করা হয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম ও প্রসি। এখন উনারা কি করবেন সেটা ওনাদের বিষয়।’।
তাদের প্রয়োজনে সরকার সব ধরণের জনবল ও সহযোগিতা প্রদান করবে।
এছাড়া সাক্ষী সুরক্ষার বিষয়টিও বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আসাদুজ্জামান বলেন, 'তদন্ত টিম ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করছে। সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তারা প্রয়োজন মনে করলেই যথাযথ পদক্ষেপ নেবে।'
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০