দেশের শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ আবারও ফিরেছে। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে পুনরায় এই প্রতিযোগিতার আয়োজন ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবার ‘নতুন কুঁড়ি-২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হবে, যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রতিযোগীরা অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিবন্ধনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৫ সালে ‘নতুন কুঁড়ি’ নতুন আয়োজনে ফিরলে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে।
১৯৭৬ সালে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বিটিভি প্রথম এই প্রতিযোগিতার যাত্রা শুরু করে। দীর্ঘ বিরতির পর গত বছর নতুন আঙ্গিকে আয়োজিত এই প্রতিযোগিতাটি শিশু-কিশোর এবং অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করে। ২০২৬ সালের আয়োজনে সারা দেশে ১৮টি আঞ্চলিক ও আটটি বিভাগীয় পর্যায়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বিভাগীয় স্তরে উত্তীর্ণরা ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে সেরা দশে জায়গা করে নেওয়ার জন্য লড়বেন। সেখান থেকে নির্বাচিতরাই মূল ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
এবারের আয়োজনে মোট ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, বিভিন্ন ক্যাটাগরির নাচ, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত এবং হামদ-নাত। ৬ থেকে ১১ বছরের কম বয়সীরা ‘ক’ শাখায় এবং ১১ থেকে ১৫ বছর বয়সীরা ‘খ’ শাখায় প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে ছড়াগান কেবল ‘ক’ শাখার জন্য নির্ধারিত রয়েছে। এছাড়া ক্বিরাত প্রতিযোগিতাটি আলাদা একটি শাখায় ১২ থেকে ১৭ বছর অনূর্ধ্ব বয়সীদের জন্য অনুষ্ঠিত হবে, যা কেবল বিভাগীয় বাছাই ও ফাইনাল পর্বে থাকছে। ‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। ‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১১ থেকে ১৫ বছরের মধ্যে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক বিষয়ে এবং দলীয় বিষয়সহ সব মিলিয়ে চারটি বিষয়ে আবেদন করার সুযোগ পাবেন। প্রতিটি পর্যায়ের বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকায় সম্পন্ন হবে। নতুন প্রজন্মের শিল্পীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Do Not Sell or Share My Personal Information। We won't sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০